বড়হলদিয়া ‘মানব সেবা’ সামাজিক সংগঠন
boroholdia ‘human seevice Social Organization
এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য
#ধারা০১_প্রতিষ্ঠাঃ
বড়হলদিয়া ‘মানব সেবা সামাজিক সংগঠন’ ২০১৬ সালে বাংলাদেশের পূর্ব-দক্ষিণ অঞ্চলের চাঁদপুর জেলা, মতলব উঃ উপজেলা, ফরাজীকান্দি ইউনিয়নের, বড়হলদিয়া গ্রামে প্রতিষ্ঠিত হয়।
#ধারা০২_সংগঠনের_নামকরনঃ “বড়হলদিয়া ‘মানব সেবা’ সামাজিক সংগঠন”
ইংরেজীতে “Boroholdia human service Social Organization” নামে অভিহিত হবে।
সংস্থার স্লোগান হবে- “মানব সেবা-ই আমাদের লক্ষ”
ইংরেজীতে – Human Services is our dream.
#ধারা০৩_মনোগ্রামঃ
বড়হলদিয়া ‘মানব সেবা’ সামাজিক সংগঠনের নিজস্ব মনোগ্রাম থাকবে।
#ধারা০৪_লক্ষ্যঃ
বড়হলদিয়া ‘মানব সেবা’ সামাজিক সংগঠন, এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন কাঠামো সংস্থার উদ্দেশ্যের আলোকে নির্ধারণ করা হবে। ইহা সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও সেচ্ছায় মানব সেবার সংগঠন। এই সংগঠন প্রতিবন্ধী, কৃষক,দিনমজুর,প্রবাসী, স্কুল/কলেজের ছাত্র, তথা সর্ব শ্রেণীর লোক নিয়ে গঠিত হবে এবং সর্ব শ্রেণীর উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে।
#ধারা০৫_সংস্থার_ধরণঃ
(১) বড়হলদিয়া ‘মানব সেবা’ সামাজিক সংগঠন সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, সেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও সাম্প্রদায়িক মনোভাবসম্পন্ন সংগঠ। এই সংগঠন অন্য কোন সংগঠনের অঙ্গ-সংগঠন হিসেবে কাজ করবে না বরং ভবিষ্যতে বিভিন্ন গ্রামে আমাদের শাখা সংগঠন করা হবে এবং এর নেতৃত্বে পরিচালনা করা হবে।
(২)বড়হলদিয়া ‘মানব সেবা’ সামাজিক সংগঠন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের কোন সদস্য যদি সংগঠনের বিভিন্ন কর্মকান্ডকে রাজনীতির সাথে সম্পৃক্ত করেন বা করার চেষ্টা করেন তবে তাকে কার্যনির্বাহী পরিষদ বহিষ্কারের ক্ষমতা রাখে।
#ধারা০৬_সংগঠনের_কার্যালয়ঃ
বড়হলদিয়া ‘মানব সেবা’ সামাজিক সংগঠনের কার্যালয় বর্তমানে অস্থায়ী, ভবিষ্যতে বড়হদিয়া গ্রামের যেকোনো জায়গায় স্থায়ী ভিত্তিতে স্থাপিত হবে। সংগঠনের আর্থিক সঙ্গতি বৃদ্ধি সাপেক্ষে ইউনিয়ন, উপজেলা সদর বা যে কোন সুবিধাজনক স্থানে নিজস্ব অথবা ভাড়া করা ভবনে সংগঠনের কার্যালয় স্থাপন করা হবে।
#ধারা০৭_সদস্য_হবার_শর্তাবলীঃ
(১) বড়হলদিয়া ‘মানব সেবা’ সামাজিক সংগঠনের সদস্য হবার নূন্যতম বয়স ১২ বছর।
(২) বড়হলদিয়া ‘মানব সেবা’ সামাজিক সংগঠন কর্তৃক নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে।
(৩) ভদ্র, রুচিশীল, উদ্যোমী, সদাচারী ও মননশীল হতে হবে।
(৪) প্রত্যেক সদস্যকে প্রতি মাসে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাসিক চাঁদা দিতে হবে।
(৫) যারা স্বেচ্ছাব্রতী মনোভাবাপন্ন এবং নিজেদের তথা দেশের ও এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত কিংবা সম্পৃক্ত হতে ইচ্ছুক এবং নৈতিকতা বিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত নয়।
(৬) যারা নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি ক্ষুধামুক্ত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ ও এলাকা গঠনে বিশেষ ভূমিকা রাখতে আগ্রহী।
সদস্য হওয়ার নিয়ম
ধারা০৭_সদস্য_হবার_শর্তাবলীঃ

Members